Wednesday, June 24, 2026

বিশ্বকাপজয়ী কপিলদেবের সঙ্গে রোহিতের মিল খুঁজে পাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!

Date:

Share post:

এক দশক পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ কখনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে না খেলা দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ জিতবে কি না, সেই প্রশ্ন অনেকের মনে। তবে ভারতেরই এক বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে রোহিতের নেতৃত্বের মিল খুঁজে পাচ্ছেন দেশটির প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নব্বইয়ের দশকে কিছু সময়ের অধিনায়ক শ্রীকান্ত রোহিতের মধ্যে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপের কপিল দেবকে দেখতে পাচ্ছেন। চার দশক আগে কপিলের নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপ হাতে তুলেছিল ভারত।
শ্রীকান্ত এরপর যোগ করেন, ‘খেয়াল করে দেখুন, এবারের বিশ্বকাপে নেতা হিসেবে দলকে কে নেতৃত্ব দিচ্ছে? রোহিত অন্যদের বলে, “শোনো, ঝুঁকিপূর্ণ শট আমিই খেলা শুরু করব। আমিই দায়িত্ব নেব।” আর সেটারই প্রতিফলন দেখা যায় মাঠে তাঁর দুর্দান্ত সব শট আর ইনিংসে। ও শুরু করে দেওয়ার পর বাকিরা ওর ইনিংস কেন্দ্র করে ভালো করে থাকে।’

এবারের আসরে এখন পর্যন্ত ১৫৫.৯৭ স্ট্রাইক রেট ও ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেছেন রোহিত। যার মধ্যে ফিফটি তিনটি। তবে অন্যদের ছোট ইনিংসও দলের জন্য ভূমিকা রাখছে বলেও মনে করেন শ্রীকান্ত, ‘একটা দলের সবাইকেই দরকার হয়। সূর্যকুমার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, সবাইকেই। এমনকি অক্ষর প্যাটেলের ১০–১২ রানও গুরুত্বপূর্ণও।’

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...