Tuesday, June 23, 2026

প্রশ্নফাঁসের ঘটনায় প্রত্যক্ষ যোগ! নিটকাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার সাংবাদিক

Date:

Share post:

নিটকাণ্ডে (NEET) এবার নাম জড়াল এক সাংবাদিকের (Journalist)। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগ থেকে শনিবারই ওই সাংবাদিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। সূত্রের খবর, ধৃতের নাম জামালউদ্দিন। তবে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার মোট ৬, নিটকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩২। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জামালউদ্দিন একটি হিন্দি দৈনিকে কাজ করতেন। হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল এই সাংবাদিকের। এমন খবর সামনে আসতেই তাঁকে গ্রেফতার করল সিবিআই।

বিহার, ঝাড়খণ্ড ছাড়াও গুজরাটে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এশানুল হক, তাঁর সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিট পরীক্ষায় হাজারিবাগের ‘ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর’ ছিলেন এশানুল। অন্যদিকে ইমতিয়াজ ছিলেন পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক। এশানুল যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখা এবং ব্যাঙ্ককর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া পাটনা পুলিশ যে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, তাঁদেরও জেরা করছে সিবিআই।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...