Friday, April 3, 2026

জঙ্গি যোগে STF-এর হাতে গ্রেফতার ‘শাহাদাত’ মডিউলের সাকরেদ

Date:

Share post:

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরও এক জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে এল বেঙ্গল এসটিএফ। আনোয়ার শেখ নামে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল। এক্ষেত্রেও তদন্তে উঠে আসছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন এক নাম যার পরিচয় বা আপাত আচার ব্যবহার দেখে কোনওভাবেই জঙ্গি সংগঠনের সদস্য বলে অনুমান করাই সম্ভব নয়।

প্রতিবেশী দেশের সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা শাহাদাত মডিউলের ক্ষেত্রে দেখা গিয়েছে সংগঠন বাড়ানোর দিকেই ঝোঁক তাদের বেশি কাজ করছে। মোবাইলে নিজস্ব অ্যাপের মাধ্যমে নীতি আদর্শের দিকে মিল থাকা যুবক যুবতীদের সংগঠনের সদস্য করার কাজ চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মাথারা। সেই মতোই কাঁকসার কলেজ ছাত্রকে প্রথম গ্রেফতারিতেও মগজ ধোলাইয়ের তত্ত্ব পেয়েছেন তদন্তকারীরা।

কাঁকসার কলেজ পড়ুয়া ও হাওড়া স্টেশনে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই চেন্নাই থেকে আনোয়ারকে গ্রেফতার করে এসটিএফ। দুই সঙ্গী গ্রেফতার হওয়াতেই চেন্নাইতে সে গা ঢাকা দিয়েছিল বলে দাবি, তদন্তকারীদের। অন্যদিকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ায় বাংলাদেশেও সাম্প্রতিককালে শাহাদাত মডিউলের জঙ্গিদের গ্রেফতারি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে এসটিএফ।

শুক্রবার চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক অধ্যুসিত এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতারের পরই চেন্নাই আদালতে তাকে পেশ করা হয়। ফের শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...