Wednesday, June 3, 2026

TISS-এ ছাটাই ১০০ শিক্ষক! বিজেপির ক্ষমতায়নে বিপদে ৯০ বছরের প্রতিষ্ঠান

Date:

Share post:

এক বিজ্ঞপ্তিতে টাটা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্সে (Tata Institute of Social Science) ছাটাই ১০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। টাটা ট্রাস্টের (Tata Trust) থেকে বেতন দেওয়ার অর্থ না আসায় ছাটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ, এমনটাই দাবি। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুায়দের দাবি, কেন্দ্রের শিক্ষা দফতরের (Ministry of education) অসহযোগিতায় অচলাবস্থা তৈরি হওয়ার পথে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি তাঁদের আশঙ্কা, দীর্ঘদিনের কর্মীদের সরিয়ে কেন্দ্রের তাবেদারি মতো নতুন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য আগেভাগে ছাটাইয়ের পথেও যেতে পারে কর্তৃপক্ষ। ২০২৩ সালেই বিজেপি সরকার এই প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে। তাঁরা টাটা ট্রাস্ট ও কেন্দ্রীয় শিক্ষা দফতরকে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

গত এনআইআরএফ (NIRF) ব়্যাঙ্কিয়ে দেখা গিয়েছে, ৯০ বছরের পুরোনো টিআইএসএস (TISS)-এ শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার অনুপাত যথাযথ নেই। তার উপর এই ছাটাইয়ের সিদ্ধান্তের ফলে আরও তলানিতে চলে যাবে ছাত্র-শিক্ষক অনুপাত। কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবারই ১০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর শেষ কর্মদিবস এই প্রতিষ্ঠানে। এর মধ্যে প্রায় ৬০ জন রয়েছেন শিক্ষক ও বাকিরা শিক্ষাকর্মী। তাঁরা ২০০৮ সাল থেকে এই প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত। ২৮ জুন তাঁদরে হাতে ছাটাইয়ের বিজ্ঞপ্তি পৌঁছায়।

প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের দাবি, প্রতিষ্ঠানের ক্ষমতা হাতে পাওয়ার পরই ছাত্রদের মুখবন্ধ করতে দমননীতি জারি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার নিয়ন্ত্রিত টিআইএসএস কর্তৃপক্ষ। প্রতিবাদ করার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছিল শিক্ষকদের মুখও। এবার সরাসরি ছাটাইয়ের পথে কর্তৃপক্ষ। যদিও তাঁদের দাবি গত মাসেও বেতনের টাকা দেয়নি টাটা ট্রাস্ট।

২০২৩ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের হাতে আসার পরই এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পাবলিক ফান্ডেড। ছাত্রদের দাবি, তারপর থেকেই তাঁদের অনুদান দেরিতে আসছে। এমনকি তাঁদের বেতনের নামে ভয় দেখানো হচ্ছে। তাঁদের আশঙ্কা শিক্ষক ছাটাই করা উদ্দেশ্য প্রণোদিত। এবার শূন্যস্থান পূর্ণ করার জন্য নিজেদের পছন্দমতো নিয়োগ হবে এই প্রতিষ্ঠানে, এমনটাই আশঙ্কা তাঁদের।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...