Wednesday, June 24, 2026

‘এই বিশ্বকাপ দ্রাবিড়ের প্রাপ্য, আমরা সবাই ভীষণ খুশি’, চ্যাম্পিয়ন হয়ে বললেন রোহিত

Date:

Share post:

বাংলায় একটা কথা আছে না, শেষ ভালো যার , সব ভালো তার। কিংবা ইংরেজিতে দ্যা পারফেক্ট এনডিং। এই দুই কথাই যেন এখন প্রযোজ্য টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়-এর জন্য। টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সোরে দাঁড়ানোর কোথা বলেন রাহুল। সেই মতো এটাই ছিল কোচ হিসাবে দ্রাবিড়ের শেষ ম্যাচ। আর শেষটাই হলো মধুর। কোচ হিসাবে টি-২০ বিশ্বকাপ জয় করে মাঠ ছাড়লেন তিনি।

রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে শেষ ১২ মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে ভারতীয় দল। টেস্ট এবং এক দিনের ক্রিকেটের বিশ্বকাপ জিততে না পারলেও টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। আর তাইতো বিশ্বজয় করে রোহিত শর্মার মুখে রাহুল দ্রাবিড়ের কথা। বললেন এটা ওঁনার প্রাপ্য। মাঠে কোচের হাতে টি-২০বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। এমনকি হার্দিক পান্ডিয়ার গলাতেও কোচের বন্দনা। নিজের সময় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়েও বিশ্বকাপের স্বাদ পাননি দ্রাবিড়। তবে এবার পেলেন কোচ হিসাবে।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেন,” এই বিশ্বকাপটা আমাদের সবার থেকে বেশি প্রাপ্য ছিল দ্রাবিড়ের। গত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য কী না করেছেন! আমার মনে হয় কোচের ঝুলিতে শুধু একটা বিশ্বকাপ ছিল না। ওর জন্য আমরা সবাই ভীষণ খুশি। আমরা গোটা দল কোচকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম। দেখলেন তো, ম্যাচের পর দ্রাবিড়কে কতটা গর্বিত দেখাচ্ছিল। কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি।”

হার্দিক বলেন,” দ্রাবিড় খুব ভাল মানুষ। ওঁর জন্য খুব আনন্দ হচ্ছে। ওঁর অধীনে খুব ভাল সময় কেটেছে। ওঁকে যে এই ধরনের বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি। আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল।”

শনিবার চ্যাম্পিয়ন হওয়ার পর দ্রাবিড়ের হাতে ট্রফি তুলে দেন কোহলি । এরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় দলের কোচ। এমন উচ্ছ্বাস প্রকাশ করতে কখনও দেখা যায়নি তাঁকে। খেলোয়াড়জীবনেও দ্রাবিড় কখনও এমন উচ্ছ্বাস প্রকাশ করেননি। এই প্রথম পেলেন বিশ্বকাপ জয়ের স্বাদ।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন- পেরুকে ২-০ গোলে হারল মেসিহীন আর্জেন্তিনা, জোড়া গোল লাউতারো মার্টিনেজের


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...