Friday, April 3, 2026

গণপিটুনিতে মৃত্য়ুদণ্ড থেকে গাড়ি দুর্ঘটনায় ছাড়: নতুন আইনের ব্যাখ্যা অমিত শাহর

Date:

Share post:

দেশ জুড়ে প্রবল প্রতিবাদের মধ্যে সোমবার থেকে প্রথমবার কার্যকর হল ন্যায় সংহিতা সহ তিন ফৌজদারি আইন। নতুন আইনে কীভাবে ভারতীয়ত্ব রক্ষা হয়েছে, সোমবার সেই ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, আইনি পথে শাস্তি দেওয়ার থেকে বেশি গুরুত্ব বিচার পাওয়ার উপর দেওয়া হয়েছে নতুন আইনে।

নতুন আইনে বদল আনা হয়েছে বহু ক্ষেত্রে। একদিকে যেমন পুলিশের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে, সেভাবেই প্রবলভাবে প্রযুক্তির প্রয়োগ কার্যকর করা হয়েছে এই আইনে, দাবি শাহের। তবে এই আইনে পথ দুর্ঘটনার ক্ষেত্রে অনেকাংশে ছাড় পেতে পারেন গাড়ির চালকরা। শাহের দাবি, “যদি কোনও ব্যক্তি গাড়ি দিয়ে কোনও ব্যক্তিকে ধাক্কা মারেন, আবার সেই ব্যক্তিই যদি আহতকে হাসপাতালে নিয়ে যান, তবে তাঁরা হালকা শাস্তির সম্মুখিন হবেন। কিন্তু ধাক্কা মেরে মৃত্যুর ঘটনায় গুরুতর শাস্তি হবে।”

এই আইন আসার আগে পথ দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ির চালকদের শাস্তি নিয়ে যে প্রস্তাবনা রাখা হয়েছিল, তা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন গাড়ির চালক, বিশেষত ট্রাক চালকরা। তবে আইন বলবৎ হওয়ার পরে আদৌ তাঁদের স্বার্থ বা দাবি রক্ষিত হচ্ছে কিনা তা নিয়ে এখনও মুখ খোলেননি তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সোমবার থেকে চালু হওয়া নতুন প্রথমবার দেশে গণপিটুনির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি করা হয়েছে। শাহ বলেন, “গণপিটুনির ক্ষেত্রে আইনে কোনও প্রতিকার ছিল না। এখন তার পথ খোলা হয়েছে। এটা দীর্ঘদিনের দাবি ছিল।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...