Tuesday, June 23, 2026

অধিবেশন ছাড়াই বিধানসভার ভিতরে-বাইরে আজ ধর্না কর্মসূচি তৃণমূল বিজেপির

Date:

Share post:

মাসের প্রথম দিনেই উতপ্ত হতে চলেছে বিধানসভা (Assembly) চত্বর। এই মুহূর্তে কোনও অধিবেশন না থাকলেও আজ, সোমবার দিনভর রাজনৈতিক মহলের নজর থাকবে বিধানসভার দিকই! শাসক তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে বিধানসভা চত্বরে ছড়াতে পারে উত্তেজনা।

বিধানসভা উপনির্বাচনে নব নির্বাচিত দুই দলীয় বিধায়কদের শপথগ্রহণ দ্রুত সম্পন্ন করার দাবিতে ধর্না দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের টালবাহানার কারণেই সদ্য-জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ হচ্ছে না, ফলে এলাকার উন্নয়নের কাজে হাত লাগাতে পারছেন না তাঁরা। এই অভিযোগ এনে ২৬ জুন থেকে বিধানসভা (Assembly) চত্বরে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। প্রথমে বিধানসভায় প্রবেশের গাড়ি বারান্দায় এবং পরে বিধানসভার মধ্যে আম্বেদকর মূর্তির সামনে অবস্থান ধর্না চালাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তিন-চারদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে দফায় দফায় যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল বিধায়করা। তাঁদের সকলেরই বক্তব্য, রাজ্যপাল ইচ্ছে করেই শপথ নিয়ে টালবাহানা করছেন। শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল সদর্থক ভূমিকা না নেওয়া পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে।

অন্যদিকে, কোচবিহার কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভার বাইরে ধর্না কর্মসূচি থাকছে বিজেপির।
কোচবিহারে নারীনির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এই সূত্রে বিজেপির পরিষদীয় দলের তরফে আজ সোমবার বিধানসভার গেটের বাইরে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির পরিষদীয় দল জানিয়েছে, তাদের মহিলা বিধায়করা বিধানসভার গেটের বাইরে অবস্থান কর্মসূচি পালন করবেন। যে ঘটনা ঘটেছে, তার জন্য সিবিআই তদন্তই চায় তারা।

আরও পড়ুন: বিহারের পর মনিপুর, সদ্য নির্মিত সেতু ভেঙে নদীতে পড়ে মৃত্যু ট্রাক চালকের! কারণ খুঁজতে শুরু তদন্ত

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...