Saturday, April 4, 2026

ঘুরতে গিয়ে চরম পরিণতি! লোনাভালা জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের সাত জন, ভাইরাল ভিডিও

Date:

Share post:

পরিবারের সদস্যরা ছুটি কাটাতে গিয়েছিলেন মুম্বইয়ের (Mumbai) লোনাভালায় (Lonavala)। কিন্তু সেখানে এত বড় বিপদ তাঁদের জন্য অপেক্ষা করে আছে তা কে জানত? লোনাভালা জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাত সদস্য। তাঁদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে বলে খবর। ইতিমধ্যে তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দু’জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি।

ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝে একেবারে ভয় সিঁটিয়ে রয়েছেন সাত জন। একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। প্রাণের ভয়ে চিৎকার করছেন। তাঁদের চারপাশ দিয়ে প্রচণ্ড গতিতে বইছে জল। জলপ্রপাতের মাঝে একটি ছোট পাথরের উপরে কোনওরকমে রকমে সাত জন দাঁড়িয়ে ছিলেন। আশপাশের অন্য পর্যটকেরা চেষ্টা করেও তাঁদের সাহায্য করতে পারেননি। কারণ, ওই জলের কাছাকাছি গেলে তাঁদেরও প্রাণ সংশয় ঘটত পারত। এরপর সেই জলের তোড়েই ভেসে যান সাত জনই। পরে জানা যায়, দু’জন সাঁতার কেটে নিরাপদ জায়গায় ফিরতে পেরেছেন। তিন জনের দেহ উদ্ধার করা হয়। তবে এখনও খোঁজ মেলেনি দু’জনের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জলের তোড়ে ভেসে গিয়ে নীচের জলাশয়ে পড়েছিলেন ওই পরিবারের সাত জনই। দু’জন উঠে আসতে পারলেও বাকিদের পক্ষে তা সম্ভব হয়নি। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে লোনাভালা এখন জনপ্রিয় ডেস্টিনেশন। সেখানেই সপ্তাহান্তে ঘুরতে গিয়েছিলেন ওই পরিবারের লোকজন। এক জন মহিলা এবং এক জন পুরুষ ছিলেন। বাকি সকলেই ছিল শিশু কিংবা কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই পরিবার যখন জলের মাঝে পাথরে গিয়ে দাঁড়িয়েছিল, তখন জল কম ছিল। আচমকা জল বাড়তে শুরু করে এবং প্রবল স্রোতে পাথরের চারপাশ দিয়ে জল বইতে শুরু করে। ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...