Friday, April 3, 2026

চোপড়া কাণ্ডের নিন্দা করেও বিজেপিকে তোপ সায়নীর

Date:

Share post:

চোপড়ায় (Chpora) মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনার নিন্দা করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সায়নীর স্পষ্ট কথা, এমন ঘটনা নিন্দাজনক। এই ঘটনাকে তিনি বা তাঁর দল সমর্থন করে না। তবে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলেও মনে করেন সায়নী।

এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে যাদবপুরের সাংসদ চোপড়া কাণ্ডে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন। সায়নী (Sayani Ghosh) বলেন, বাংলার মহিলারা সুরক্ষিত না অসুরক্ষিত, সে বিষয়ে বিজেপির কাছ থেকে কোনও কথা তাঁরা শুনতে চান না। বাংলার মা, বোনেরা নিজেদের নিরাপদ মনে করেন বলেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দু হাত তুলে আশীর্বাদ করেছেন।

ঘটনার কড়া নিন্দা করে সায়নী ঘোষ বলেন, চোপড়ার ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের যাদবপুরের সাংসদ।

আরও পড়ুন: কামারহাটিতে কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমাকে হে.নস্থার অভিযোগ

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...