Friday, April 3, 2026

সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটিতে ছাড় তুলে নিল রাজ্য সরকার

Date:

Share post:

লক ডাউন , আনলক পর্ব পেরিয়ে বহুদিন ধরেই পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তাই কোভিড কালে শুরু হওয়া সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।

অর্থ দফতর থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে বাণিজ্যিক লেনদেন বাড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২১– এর জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। প্রায় তিন বছর পর পরিস্থিতি বিবেচনা করে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

স্ট্যাম্প ডিউটির পাশাপাশি সার্কেল রেটের ১০ শতাংশ ছাড়ও তুলে নেওয়া হল। এবার থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় মূল্যের ওপর ৭ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...