Friday, April 3, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৭ বছরের এই শাটলারের

Date:

Share post:

ইন্দোনেশিয়ার যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৭ বছর বয়সী চিনের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ঝাং ঝিজি। আজ, সোমবার কর্মকর্তাদের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ঝাং ঝিজি রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে খেলছিলেন। ম্যাচের প্রথম গেম চলাকালীন কোর্টের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। খেলার ফল যখন ১১-১১, সেই সময় কোর্টে লুটিয়ে পড়েন ১৭ বছরের শাটলার। খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। প্রাথমিকভাবে চেষ্টা করা হলেও শেষরক্ষা হয় নি। ডাক্তাররা কিছুক্ষনের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এএফপি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানান হঠাৎ করেই ঝাং ঝিজি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর জানার পরেই ইন্দোনেশিয়ায় আসছেন তাঁর মা বাবা। ইতিমধ্যেই অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এমন এক খারাপ সময়ে আমি ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্ব এক অসাধারণ প্রতিভাকে হারাল। শোক প্রকাশের কোনও ভাষা নেই।’

গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে ‘উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভা ঝাং ঝিজিকে হারিয়ে আমরা দুঃখিত। আমরা ওর পরিবার, ওর সতীর্থ, চিনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সমগ্র চিনা ব্যাডমিন্টন সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন- ফাইনালে কীভাবে ওরকম ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ


Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...