Tuesday, April 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০  গোলে হারলো স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স।

২) ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। এদিন শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে হারালো ১-০ গোলে। ৮৫ মিনিটে বেলজিয়ামের আত্মঘাতী গোলে ইউরোর কোয়ার্টার-ফাইনালে কিলিয়ান এমবাপের দল।

৩) ইন্দোনেশিয়ার যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৭ বছর বয়সী চিনের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ঝাং ঝিজি। আজ, সোমবার কর্মকর্তাদের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

৪) ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও দাপট টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে ১০ উইকেটে জিতল হরমনপ্রীত কৌরের দল। ম্যাচে একাধিক রেকর্ড ভারতীয় দলের। ঝুলন গোস্বামীর রেকর্ড গড়েন ভারতের স্নেহ রানা।  এক টেস্ট ম্যাচে একাই নিলেন ১০ উইকেট।

৫) রোহিত শর্মাদের কোচের পদে আসবে নতুন মুখ। সূত্রের খবর , ভারতীয় দলের কোচ পদে এগিয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই নেবেন টিম ইন্ডিয়ার দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে কবে নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ? আর এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ।

আরও পড়ুন- পেনাল্টি মিস রোনাল্ডোর, টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...