Thursday, April 2, 2026

গণপিটুনির ঘটনায় জিরো টলারেন্স! পুলিশকে আরও নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গণপিটুনির ঘটনায় জিরো টলারেন্স। মঙ্গলবার, নবান্নের বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাম্প্রতি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন একের পর এক গণপিটুনির ঘটনায় কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশকে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এডিজি আইনশৃঙ্খলা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন অভিযোগ পাওয়ার পরেও পুলিশ (Police) কড়া পদক্ষেপ করবে না! একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন মমতা। পরে, সাংবাদিক বৈঠক থেকে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এবং এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Varma)।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই সূত্রে পুলিস কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি, অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিতে নিকট আত্মীয়কে একটি করে স্পেশ্যাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু দু লক্ষ টাকা অর্থনৈতিক সাহায্য দেওয়া হবে।”

এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Varma) বলেন, “জনগণকে বলব, হাতে আইন তুলে নেবেন না। কোথাও কোনও সমস্যা থাকলে পুলিশকে জানান। কিন্তু তা না করে হাতে আইন তুলে নিলে আমরা বরদাস্ত করব না।” প্রশাসনের শীর্ষ মহলের তরফে এদিনের সাংবাদিক বৈঠক থেকে মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশকে নজরদারি ও জনসংযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।





Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...