Saturday, April 4, 2026

মানবিক মেয়র দেখল বাংলা! ক্যানসার আক্রান্ত বৃদ্ধা ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস ফিরহাদের

Date:

Share post:

নিজেই গাড়ি পাঠিয়ে পুরসভায় নিয়ে এলেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধা ও তাঁর বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরী মেয়েকে। সমস্ত অভাব-অভিযোগ ও আর্থিক সংকটের কথা শুনে সাধ্যমতো সাহায্যের আশ্বাসও দিলেন। সোমবার মহানাগরিক ফিরহাদ হাকিমের এক অনন্য রূপ দেখল কলকাতাবাসী।

সরাসরি শহরবাসীর অভাব-অভিযোগ শুনে দ্রুত পরিষেবা দিতে কলকাতা পুরসভায় চালু হয়েছিল ‘টক টু মেয়র’। সেখানেই ফোন করে ক্যানসার আক্রান্ত মা এবং পরিবারের আর্থিক দুর্গতির কথা জানিয়ে মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পার্কসার্কাসের এলিয়ট রোডের বাসিন্দা বিশেষ ক্ষমতাসম্পন্ন আফরিন সুলতানা। সোমবার আফরিনের সেই আর্জিতে সাড়া দিয়ে মেয়র নিজেই তাঁদের পুরভবনে আনার ব্যবস্থা করেন। সঙ্গে আসেন আফরিনের ক্যানসার আক্রান্ত বৃদ্ধা মা আনসারি খাতুন। শত ব্যস্ততা থেকে সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা করেন ফিরহাদ। মেয়রকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান আনসারি খাতুন। বলেন, তিনি ও তাঁর মেয়ে দু’জনেই অসুস্থ। কিন্তু তীব্র আর্থিক সমস্যায় জর্জরিত থাকায় চিকিৎসায় করাতে পারছেন না। মা ও মেয়েকে যথাসাধ্য আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মেয়র। আর মহানাগরিকের সঙ্গে দেখা করে আপ্লুত আনসারি ও আফরিন। মেয়রের গাড়িতেই বাড়ি ফেরার আগে বৃদ্ধা জানান, মেয়রের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আজ উনি দেখা করলেন। খুব ভাল লাগছে। বিশেষ ক্ষমতাসম্পন্ন আফরিনও কাঁপা কাঁপা গলায় বলে গেলেন, উনি অনেক ভাল।

আরও পড়ুন- চোপড়াকাণ্ড নিয়ে কড়া রাজ্য! শোকজ আইসি, নিগৃহীতাকে পুলিশি নিরাপত্তা প্রশাসনের

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...