Thursday, June 25, 2026

ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

Date:

Share post:

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। এদিন শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে হারালো ১-০ গোলে। ৮৫ মিনিটে বেলজিয়ামের আত্মঘাতী গোলে ইউরোর কোয়ার্টার-ফাইনালে কিলিয়ান এমবাপের দল।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এদিন ফ্রান্সের থেকে কিছুটা আক্রমনাত্মক খেলে লুকাকুর দল। ম্যাচের ২৩ মিনিটে সুযোগ চলে আসে বেলজিয়ামের কছে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি কেভিন দ্য ব্রুইন। পালটা আক্রমণ চালায় দেঁশ-এর দল। তবে গোলের দরজা প্রথমার্ধে খুলতে পারেনি কোন দলই।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৪৯ মিনিটে আবার বক্সের বাইরে থেকে শট মারেন চুয়ামেনি। পালটা আক্রমণে ঝাঁপায় বেলজিয়াম। ৭০ মিনিটের মাথায় ভাল সুযোগ পায় বেলজিয়াম। মাঙ্গালার পাস ধরে লুকাকুকে বল দেন কেভিন দ্য ব্রুইন। বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট মারেন বেলজিয়ামের স্ট্রাইকার। শরীর ছুড়ে বল বাঁচিয়ে দেন মাইগনান।তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৮৫ মিনিটের মাথায় বেলজিয়ামের ফুটবলারের করা আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স।তবে এদিন গোল পেলেন না এমবাপে।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...