Sunday, June 28, 2026

যোগাসনে দূরন্ত সাফল্য সিঙ্গুরের মেয়ে নেহা বাগের

Date:

Share post:

যোগাসনে দূরন্ত সাফল্য বাংলার মেয়ে নেহা বাগের। দুবাইয়ে অনুষ্ঠিত যোগাসনে চ‍্যাম্পিয়ন অফ চ‍্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহা বাগ। ট্রফির পাশাপাশি ৪ টি বিভাগে সোনা অর্জন করেছেন তিনি।

এদিন সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পড়িয়ে সংবর্ধনা দেয় নেহাকে। বাদ যায়নি খুদেরা। এরপর সিঙ্গুরের কামারকুন্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসেন নেহা। নেহার এই সাফল্যে খুশি গ্রামবাসী।

ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ ১০ টি দেশ থার্ড এশিয়ান যোগাসোনা স্পোর্টস কাপ-২০২৪-এ অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখানেই বাজিমাত নেহার। নেহার আগামীদিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশীপে ঝুলিতে সোনার পদক। এরআগে ২০২২ সালে নেহা থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক কে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রুপা পেয়েছিল। ২০২৩ সালে ভারতের হরিয়ানা তে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৪ টে সোনা ও প্রথম রানার আপ হয়েছিল। সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়নন্স টুর্নামেন্টে ৩টিতে সোনা ও ২টিতে তে রুপা পেয়েছিল।

আরও পড়ুন- কেন কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়? জানালেন জয় শাহ


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...