Saturday, June 27, 2026

শান্তিনিকেতনে যানজট রুখতে সরকারি পদক্ষেপে খুশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য

Date:

Share post:

যানজট রুখতে রাজ‍্য সরকারের পদক্ষেপে কার্যত সম্মতি জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য সেন। মঙ্গলবার অর্থনীতিবিদের সাথে পৌরপ্রধানের সৌজন্য সাক্ষাতে উঠে আসে সেই প্রসঙ্গ। সাক্ষাৎ শেষে বোলপুর পৌরপ্রধান পর্ণা ঘোষ সেই কথা জানান। বোলপুর শান্তিনিকেতনে একশো চল্লিশ ফুট সরকারি রাস্তা অবৈধ দখলদারির কারণে চল্লিশ ফুটে দাঁড়িয়েছে। তবে রাস্তা যানজট মুক্ত করতে পদক্ষেপের পাশাপাশি চলমান ঠেলাগাড়ি এবং হকারদের কথাও মাথায় রাখছে বোলপুর প্রশাসন। সেকথাও অর্থনীতিবিদকে পৌরপ্রধান জানান।

দিন কয়েক আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এসেছেন তার শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে মঙ্গলবার বোলপুর পৌরসভার পক্ষ থেকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন পুরপ্রধান পর্ণা ঘোষ, সুদীপ্ত ঘোষ। তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে পুরপ্রধান পর্ণা ঘোষ জানান, বেশ কয়েকদিন ধরেই উচ্ছেদের কাজ চলছে বোলপুরে। তাই ইচ্ছে থাকলেও আগে আসতে পারেননি। সময় করে আজ চলেই এলেন। যে কাজ বোলপুর পৌরসভা করছে তার পক্ষেই আছেন অর্থনীতিবিদ। ব্যক্তিগতভাবে তিনি জানিয়েছেন যানজটের সমস্যায় তাঁকেও পড়তে হয়েছে। যানজট মুক্ত হবে বোলপুর শহর শুনে খুশি অমর্ত্যবাবু।

আরও পড়ুন- ক্রিকেট খেলা নিয়ে বিবাদ, গুজরাটে গণপিটুনিতে খুন যুবক

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...