Sunday, June 28, 2026

বিদ্যাসাগর মঞ্চে মধুভাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ

Date:

Share post:

বারাসত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হল মধুভাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ। উপস্থিত ছিলেন আবৃত্তিজগতের নক্ষত্রপ্রতিম ব্যক্তিত্ব বিজয়লক্ষ্মী বর্মন, প্রবীর ব্রহ্মচারী, অনুপ ঘোষ, প্রীতম ভট্টাচার্য,মতিলাল সেন সহ অন্যান্য অনেকে। এছাড়াও ছিলেন মধুভাষের শুভানুধ্যায়ী কবি অধ্যাপক এবং বাচিক শিল্পী বিশ্বজিৎ দাস, কবি ও সাংবাদিক অনীশ ঘোষ এবং প্রদীপ আচার্য্য, নাট্য ব্যক্তিত্ব মানস চক্রবর্তী ও প্রসুন ব্যানার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মধুভাষের রজতজয়ন্তী বর্ষের প্রতীকচিহ্ন উন্মোচন করেন আবৃত্তিকার অনুপম সেনগুপ্ত। প্রতীকচিহ্নটি তৈরি করেছেন শিল্পী বিবেক দাশগুপ্ত। অনুষ্ঠানে মধুভাষের পক্ষ থেকে সাংস্কৃতিক জগতের ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধিত করা হয়। আকাশবাণীতে নির্বাচিত মধুভাষের ক্ষুদে সদস্যরাও তাঁদের প্রতিভা তুলে ধরে।

আরও পড়ুন- আধুনিক প্রযুক্তিতে সমীক্ষা, পথশ্রী প্রকল্পে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা করবে রাজ্য

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...