Saturday, April 4, 2026

নবান্নের ফাইলে পুলিশি নজরদারি! সরকারি নথি লোপাট রুখতে নয়া পদক্ষেপ

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) গুরুত্বপূর্ণ নথি বাইরে চলে যাচ্ছে বলে প্রশাসনিক বৈঠকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই কড়া পদক্ষেপ করল নবান্ন (Nabanna)। জানা যাচ্ছে এবার থেকে কোন দফতর থেকে কোন ফাইল কোথায় যাচ্ছে সেই সবটাই নজরে রাখবে পুলিশ। ইতিমধ্যেই স্বরাষ্ট্র-অর্থ সহ নবান্নর বেশ কিছু দফতরে মোবাইল ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার নথি লোপাট রুখতে নয়া পদক্ষেপ।

গত ১১ জুন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নবান্ন কড়া সিদ্ধান্ত নিল। প্রয়োজনে কয়েকটি দফতরের বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও সূত্রের খবর। অর্থাৎ ফাইল হস্তান্তর থেকে শুরু করে অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া সবটাই হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। আপাতত স্বরাষ্ট্র, অর্থ এবং স্বাস্থ্য দফতরের উপর নজরদারি চালানো হবে বলে খবর মিলেছে। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীকে রিপোর্টও জমা দিতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...