Sunday, June 28, 2026

চোপড়া- শিলিগুড়ির ঘটনায় কড়া ব্যবস্থা, দেবাশিসকে বহিষ্কার ও হামিদুলকে শো-কজ তৃণমূলের

Date:

Share post:

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চোপড়া ও শিলিগুড়ির দুটি পৃথক ঘটনায় কড়া ব্যবস্থা নিল দল। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হওয়া ডাবগ্রামের ব্লক সভাপতিকে বহিষ্কার করল দল। আর চোপড়ার ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শো কজ করা হয়েছে।

মঙ্গলবার উত্তরদিনাজপুর তৃণমুল জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল হামিদুলকে শো কজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে। চোপড়ার ঘটনার পর হামিদুলের করা কিছু মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর সঠিক কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে বিধায়ককে। একইসঙ্গে ডাবগ্রামের দেবাশিস প্রমাণিককে তাঁর গর্হিত কাজের জন্য বহিষ্কার করা হল। এক্ষেত্রেও শীর্ষ নেতৃত্ব দলের ভাবমূর্তি রক্ষা, স্বচ্ছতা বজায় রাখা ও শৃঙ্খলারক্ষার ক্ষেত্রে কঠোর মনোভাব দেখিয়েছেন। এই কড়া পদক্ষেপেই স্পষ্ট, অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না, তিনি যত বড় নেতাই হন না কেন।

আরও পড়ুন- গণপিটুনির ঘটনায় জিরো টলারেন্স! পুলিশকে আরও নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...