Tuesday, March 31, 2026

শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্নার শর্তসাপেক্ষ অনুমতি, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের ভোট পরবর্তী হিংসা হয়েছে, এমন দাবি তুলে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনে ‘আক্রান্ত’দের নিয়ে যেতে চেয়েছিলেন। তার প্রায় মাসখানেক পরে আদালতের অনুমতিক্রমে অবশেষে তিনি ধর্নায় বসতে পারবেন। রাজ্যের আপত্তি না থাকায় অবশেষে অনুমতি পেলেন বিরোধী দলনেতা। যদিও আদালত যে সংখ্য়া বেধে দিয়েছে, আদৌ তত লোক বিজেপি আনতে পারবে না বলে কাটক্ষ তৃণমূলের।

রবিবার ১৪ জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ৩০০ জনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। কোনওভাবেই কারো কাছে কোনওরকম আগ্নেয়াস্ত্র থাকবে না। রাজ্যের তরফে জানানো হয় সকাল ১০টা থেকে কর্মসূচি করলে কোনও সমস্যা হবে না। তারপরই আদালত রায় দেয় সকাল ১০টা থেকে চারঘণ্টা ধর্না কর্মসূচি করতে পারবে বিজেপি। এমনকি ধর্না থেকে কোনও রকম বিদ্বেষমূলক বক্তব্য পেশের উপরও নজরদারি হবে আদালতের নির্দেশ অনুসারে।

আদালত থেকে কাটছাঁট করে দেওয়া কর্মসূচি ঘিরে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “রবিবারের বাজার। এই পাড়াগুলোয় ছুটির দিন। কেউ যদি রাজভবনের সামনে বসতে চান বসতেই পারেন। বিজেপিতে এমনিতেই ১৫০-২০০ জনের বেশি লোক হয় না। আর ১০০ জন কোথা থেকে আনবে।”

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...