Saturday, April 4, 2026

খাস কলকাতায় ফের গণপিটুনির অভিযোগ, গ্রেফতার ৩

Date:

Share post:

সম্প্রতি বেশ কয়েকটি গণপিটুনির ঘটনায় উত্তাল রাজ্য। যেখানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। প্রকাশ্যে মারধর করা হয়েছে মহিলাদের। কড়া হাতে তা দমন করতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। গ্রেফতারের ঘটনা ঘটেছে। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। ফের খাস কলকাতায় গণপিটুনির অভিযোগ। ঘটনাস্থল একবালপুর (Ekbalpur)। খিদিরপুরে গেস্ট হাউজের সামনে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। বেশ কয়েকজন যুবক এসে মারধর বলে বলে অভিযোগ। রয়েল গেস্ট হাউস নামে একটি হোটেলের সামনে এই গণপ্রহারের ঘটনাটি ঘটে। গেস্ট হাউসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় একবালপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, পুলিশ আহত যুবককে উদ্ধার করেছে। সে বর্তমানে একবালপুর (Ekbalpur) নার্সিংহোমে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, সামান্য বচসার পরেই খিদিরপুরে গেস্ট হাউজের সামনে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।

আহত যুবকের অভিযোগ, গেস্ট হাউজের তিনজন কর্মী তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরে একবালপুর নার্সিংহোমে ভর্তি হন। যুবকের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে যদিও জামিন পেয়ে যায় তারা। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন:বাগদা উপনির্বাচন: পদ্ম পতাকা নিয়েই প্রচারে নির্দল প্রার্থী! কমিশনে নালিশ বিজেপির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...