Saturday, April 4, 2026

মলদ্বীপে মধুচন্দ্রিমা, শ্রীময়ীর জন্য গোলাপের পাপড়ি দিয়ে বিছানা সাজালেন কাঞ্চন!

Date:

Share post:

তৃতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। একদিকে যখন কালো বিকিনিতে মলদ্বীপের উত্তাপ বাড়াচ্ছেন ‘হট’ শ্রীময়ী, তখন জলকেলিতে মত্ত অভিনেতা। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সেরে গত ৬ মার্চ সাতপাকে বাঁধা পড়েন সেলিব্রেটি দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ (Kanchan Mullick And Sreemoyee Chattoraj)। সমাজমাধ্যমের ট্রোলিংকে পাত্তা না দিয়ে দিব্যি সংসার করছেন দুজনে। বিয়ের পরই কাজের চাপে হানিমুন সফরে যেতে পারেননি। তবে শ্রীময়ীর জন্মদিনে আর তাঁকে নিরাশ করেননি অভিনেতা স্বামী। উড়ে গেছেন মলদ্বীপে। খুশিতে ডগমগ অভিনেত্রী নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ছবি ভিডিও আপলোড করছে স্যোশাল মিডিয়ায় (Social media)। কখনও দেখা যাচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা আবার কখনও নীল জলরাশিতে স্ত্রীকে নিয়ে ঊর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় পোজ দিচ্ছেন কাঞ্চন।

বিয়ের প্রায় মাস চারেক পর মধুচন্দ্রিমায় তারকা জুটি। মলদ্বীপে শ্রীময়ীর বার্থ ডে সেলিব্রেশনের আরেক পর্ব হয়। রিসর্টের ঘরে ঢুকেই শ্রীময়ী দেখতে পান বিছানায় উপর সুন্দর করে লেখা ‘হ্যাপি বার্থ ডে।’ অভিনেত্রী সুইমিং পুলের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে জলে ভিজে তাঁর ‘মিস্টার মল্লিক’কে জড়িয়ে ধরে গালে চুমুর ঘটনা নজর কেড়েছে সেলেব পাড়ার। এতদিন দুজনেই নানা কাজে ব্যস্ত থাকার কারণে একে অন্যকে সময় দিতে পারেননি। এবার তাই প্রকৃতির কোলে ডুবলেন চূড়ান্ত রোম্যান্সে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...