Thursday, April 2, 2026

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে তিন বছরে নিখোঁজ ৩১ হাজার মহিলা!

Date:

Share post:

গত কয়েক মাসে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে বেসরকারি হোম থেকে শিশু থেকে কিশোরীদের নিখোঁজ হওয়ার বহু খবর সম্প্রচারিত হয়েছে। তদন্তকারীরা সেই সব ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ হওয়া শিশু বা কিশোরীদের। তবে মধ্যপ্রদেশে এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা শুধু যে হোমের অনাথ শিশু-কিশোরীদের সঙ্গেই হয় না, তার প্রমাণ মিলল খোদ বিধানসভায়। তথ্য পেশ করা জানানো হল গত তিন বছরে এই রাজ্যে ৩১ হাজার মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যদিও তার আগের তিন বছরে যে ২ লক্ষ মহিলা ও কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল, তার থেকে এই সংখ্যা অনেকটাই কম।

মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক বালা বচ্চনের প্রশ্নের উত্তরে জানানো হয় ২০২১ সালে থেকে ২০২৪ সালের এই সময় পর্যন্ত রাজ্যে ৩১,০০০ মহিলা ও কিশোরী নিখোঁজ। তার মধ্যে মাত্র ৭২৪টি অভিযোগ দায়ের হয়েছে। এমনকি গত ৩৪ মাসে প্রায় ৬৭৬টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে। অথচ সেখানে একটিও অভিযোগ দায়ের হয়নি আশ্চর্যজনকভাবে।

সরকারি পরিসংখ্যানের হিসাব অনুসারে প্রতিদিন এই রাজ্যে ২৮ জন মহিলা ও ৩টি কিশোরী নিখোঁজ হয়। গুরুত্বপূর্ণ শহর ইন্দোরে নিখোঁজের সংখ্যা ২৩৮৪। সেখানে সর্বোচ্চ একমাসে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন। যার মধ্যে মাত্র ১৫টিতে অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যে তিন বছরে ২৮,৮৫৭ জন মহিলা ও ২,৯৪৪ কিশোরী নিখোঁজ হয়েছেন। এবং এই তিন বছর ধরে তাঁরা কোথায় কীভাবে রয়েছেন, তার কোনও তথ্য সরকার বা প্রশাসনের কাছে নেই।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...