Saturday, April 4, 2026

সাতসকালে অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে হানা ইডির! নিউ ব্যারাকপুরে চাঞ্চল্য 

Date:

Share post:

এবার উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে (Barrackpore ) অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মী রঞ্জিত ঘোষের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে একটি অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয়। শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত ওই কর্মীর ফ্ল্যাটে তল্লাশি চলছে। তবে ইডি আধিকারিকরা ঠিক কোন অভিযোগে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। এক সময় একটি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট ভদ্রলোক হিসেবেই পরিচিত তিনি। সবার সঙ্গে সুম্পর্ক রেখেই বসবাস করেন এলাকায়। স্থানীয়রাও ওই ব্যক্তির সম্পর্কে কখনও খারাপ কিছু শোনেনি বলেই খবর। তবে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি নিউ ব্যারাকপুর থানার আধিকারিকরাও উপস্থিত আছেন বলে খবর। গোটা বিষয়টি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

যদিও তল্লাশির বিষয়ে ফ্ল্যাটের অনান্য বাসিন্দাদের মতে, এলাকায় সজ্জন হিসাবেই পরিচিত তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে। সবার সঙ্গেই ওঁর খুব ভালো সম্পর্ক। কোনওদিনই ওঁর সম্পর্কে খারাপ কিছু শুনিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...