Saturday, April 4, 2026

ল্যান্ড ব্যাঙ্কের বেদখল জমি জরিপ শুরু ভূমি দফতরের

Date:

Share post:

রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে জেলায় জেলায় জরিপ শুরু করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। কোথাও ল্যান্ড ব্যাঙ্কের জমি বেদখল হয়েছে কিনা ভূমি দফতরের আধিকারিকদের তা সরেজমিনে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই কাজ শুরু করেছেন জেলা ভূমি আধিকারিকেরা। সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইএস আধিকারিক বিবেক কুমার কে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপরেই বিভিন্ন জেলাকে এই সমীক্ষা করা নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বিবেক কুমার নবান্নে এই বিষয় নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে তার কাছে বিভিন্ন জেলায় থাকা খাস জমির পরিমাণ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে। তারপরেই এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের জমির সমস্যা মেটাতে নতুন করে ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে তৎপর হন। আগের সরকারের তৈরি ল্যান্ড ব্যাঙ্কে আরও জমি যুক্ত করা হয়। তারমধ্যে শিল্প দফতর এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে প্রায় ছয় হাজার একর জমি হস্তান্তর করা হয়। বাকি জমির কিছুটা দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পাট্টা দিয়েছে রাজ্য সরকার। ভূমি দফতর খতিয়ে দেখা শুরু করেছে, বাকি জমি কী অবস্থায় আছে। তা বেদখল হয়ে গিয়েছে কিনা। জানা গিয়েছে, চলতি সপ্তাহে ভূমি সচিব রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। জেলা আধিকারিকেরা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে।

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...