Saturday, April 4, 2026

শ্লীলতাহানি! রাজ্যপালের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন রাজভবনের ‘নির্যাতিতা’র

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল আগেই। এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ‘শ্লীলতাহানি’র অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন তিনি। এখন দেখার শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে মামলা গ্রহণ করে কি না। ঘটনাচক্রে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তার পরেই এ বার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হল।

গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন রাজ্যপালের বিরুদ্ধে। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালায় কলকাতা পুলিশ। রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ। কিন্তু কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। যদিও রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনতে চায়নি।

প্রসঙ্গত, রাজভবনের মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলার পর রাজভবন ও নবান্নের ‘তিক্ততা’ চরমে ওঠে। সম্প্রতি দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে টানাপড়েনের আবহেও রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘‘রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে।’’ এর পরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলা করেছেন রাজ্যপাল।

আরও পড়ুন- চম্পাইয়ের ইস্তফা! পাঁচ মাস পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...