Tuesday, June 2, 2026

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় বাস চালককে বে.ধড়ক মা.রল স্বঘোষিত ‘গোরক্ষক’দের দল

Date:

Share post:

চলন্ত বাসের সামনে হঠাৎই চলে এসেছিল একটি বাছুর। চালক বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল বাছুরটির। সেই ‘অপরাধে’ সব রাগ গিয়ে পড়েছিল বাসচালকের ওপর। যার নিট ফল, চালকের আসন থেকে টেনে নামিয়ে তাকে বেধড়ক মারল স্বঘোষিত ‘গোরক্ষক’দের একটি দল। একেবারে কাঠের মোটা লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটানো হয়েছে বাস চালককে। এই ঘটনায় গুরুতর জখম ওই বাসচালক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলা।

ওই স্বঘোষিত ‘গোরক্ষক’দের শাস্তি চেয়ে পথে নেমেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ,প্রয়োজনে তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারতেন। তা না করে তারা আইন কেন হাতে তুলে নিলেন? পুলিশের কাছে তারা দাবি জানিয়েছেন, ওই ধরনের আক্রমণ ভবিষ্যতে যাতে আর না হয়, তা নিশ্চিত করতে হবে। আসলে জম্মুর কাঠুয়া জেলায় এলাকায় হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরই বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দু সম্প্রদায়ের একাংশ এলাকায় নিজেদের ‘গোরক্ষক’ বলে পরিচয় দেন। রবীন্দ্র সিং নামে এক ব্যক্তি নেতাস্থানীয়। মঙ্গলবার রাতের ঘটনায় তার নেতৃত্বেই ওই স্বঘোষিত ‘গোরক্ষক’-রা কাঠুয়ার ঘাটি এলাকায় হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাসচালক হাতজোড় করে ক্ষমা চেয়েও ছাড় পাননি। রবীন্দ্র এবং তাঁর সঙ্গীরা ওই বাসচালককে ‘নৃশংস ভাবে’ মারধর করেন। তার পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে চলে যান। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...