Tuesday, June 23, 2026

সৌজন্যে দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে থেকেই দেশ বাঁচাও গণমঞ্চের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে একাধিক সভা, মিছিল করা হয়েছিল। দেশে গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে নাগরিক হিসেবে সঠিক কর্তব্য পালনের ডাক দিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার, আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের সঙ্গে আলাপচারিতা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বাংলার তিনি। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে গণমঞ্চের বক্তব্য ও পরিকল্পনার কথা শোনেন মুখ্যমন্ত্রী।বিভিন্ন ইস্যু নিয়ে জেলা ও কলকাতায় (Kolkata) একাধিক মিছিলও করেছেন দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। এদিন বিকেল ৪টেয় আলিপুরের সৌজন্যে আলাপচারিতা শুরুর আগে গান ধরেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। মঞ্চের সদস্যরা একে একে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীও কয়েকটি বিষয় উল্লেখ করে তাঁদের পরামর্শ দিয়েছেন। যেভাবে গোটা রাজ্য জুড়ে তাঁরা ঘুরে বেড়িয়ে গণতন্ত্র রক্ষার পক্ষে সওয়াল করেছেন তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অদূর ভবিষ্যতেও যাতে তাঁরা গণতন্ত্র রক্ষার পক্ষে দাঁড়ান সে-কথাও বলেন। মঞ্চের সদস্যরাও জানিয়ে দেন, দেশে গণতন্ত্র রক্ষার পক্ষে তাঁরা অভিযান চালিয়ে যাবেন। এতদিন পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে তাঁরা কথা বলেছেন, এর সঙ্গে যুক্ত হবে সময়োপযোগী আরও বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।








Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...