Saturday, April 4, 2026

বিচ্ছিন্ন পাহাড় সমতলের যোগাযোগ! ধসে বিপর্যস্ত উত্তরের পার্বত্য এলাকা

Date:

Share post:

প্রবল বৃষ্টির কারণে অবিরাম ধস নামছে পাহাড়ে। বন্ধ ১০ নাম্বার জাতীয় সড়ক (NH 10) । বিকল্প পথ ধসের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা ১২দিন ধরে শিলিগুড়ি থেকে কালিম্পং, দার্জিলিং হয়ে সিকিমগামী জাতীয় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পাহাড়ে আটকে পর্যটকরা!

 

বৃহস্পতিবার সকাল থেকে কালিম্পং সেতিঝোড়ার কাছে পাহাড় কেটে রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হয়। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে সেতি ঝোড়া ও ২৯ মাইলের মধ্যে জাতীয় সড়ক ভেসে গেছে। এর ফলে সমতলের সঙ্গে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লিকুভির ধসের জেরে ১০ নাম্বার জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘুর পথে গরু বাথান লাভা আলগারা হয়ে কালিম্পং এবং সিকিমগামী যান চলাচলের নির্দেশ রয়েছে। যদিও এদিন শিলিগুড়ি ও কালিম্পং-এর মাঝে যাতায়াতের জন্য পঙবু হয়ে রাস্তা যান চলাচল চালু রয়েছে। এদিকে গরুবাথান হয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা হয়। কিন্তু একদিকে অত্যাধিক যানজট অন্যদিকে রাস্তা সংকীর্ণ ও কম চওড়া হওয়ায় নিত্য সমস্যায় পড়তে হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...