Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রী-বুদ্ধিজীবীদের বৈঠক নিয়ে বিভ্রান্তি! আসল সত্য প্রকাশ্যে আনলেন কুণাল

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে আলিপুরের সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকের খবর বিভ্রান্তিমূলক। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বিভ্রান্তির অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন কুণাল সাফ জানান, মুখ্যমন্ত্রী বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসছেন এবং নানা বিষয়ে মতামত গ্রহণ করবেন বলে একটি খবর প্রচারিত হচ্ছে। এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।

এরপরই খোলসা করে কুণাল বলেন, একটি গণসংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী তাঁদের সময় দিয়েছেন, দেখা করবেন। এইটুকুই। এর সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত বুদ্ধিজীবীদের ডেকেছেন এবং সাম্প্রতিক নানা বিষয়ে মতামত নেবেন বলে যে ধারণা ছড়ানো হচ্ছে, তার কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী কাউকে এমন বৈঠকে আমন্ত্রণ জানাননি। তিনি শুধু ঐ সংগঠনের অনুরোধে তাঁদের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে এদিন দেশ বাঁচাও গণমঞ্চের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে আসল সত্য প্রকাশ্যে আনা হয়েছে।

আলিপুরের সৌজন্যে এদিন উপস্থিত থাকবেন গায়ক নচিকেতা চক্রবর্তী, কবি ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, চিত্রশিল্পী শুভপ্রসন্ন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মতো ব্যক্তিত্বরা। তবে বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে এদিনের বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিন বিকেল ৪টেয় গণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে এদিনের বৈঠককে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার বলতে নারাজ রাজনৈতিক কারবারিরা। এই বৈঠকে রাজনীতির একাধিক বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।


Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...