Friday, June 12, 2026

কাজ অসম্পূর্ণ: কবে দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন? জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এখনও সম্পূর্ণ হয়নি মন্দিরের (Temple) কাজ। সেই কারণে এবছর নয়, আগামী বছর থেকে দিঘার জগন্নাথ মন্দিরে হবে রথযাত্রার (RathYatra) উৎসব। শুক্রবার, একথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এ বছর মন্দিরের নির্মাণকাজ সমাপ্ত হচ্ছে না। তাই আগামী বছর থেকে দিঘায় (Digha) জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা হবে। মন্দির নির্মাণের একটি ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী।হিডকো শুধু রাজারহাটে উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরের কোনও জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই মর্মে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। স্পষ্ট জানায়, রাজ্যের বিভিন্ন বিভাগ রাজ্যের যে কোনও জায়গায় কাজ করতেই পারে। এতে ভুল কী আছে? পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে কোনও সমস্যা নেই। ৭ জুলাই রথযাত্রা। এই রায়ের ফলে বিভ্রান্তি ছড়ায়, যে হয়ত রথের দিনই মন্দিরের দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলবে। কেউ কেউ আবার বলেন, এ বছরই হয়ত একেবারে পুরীর আদলে রথযাত্রাও হতে পারে দিঘায়।

এদিন সব জল্পনায় জল ঢেলে দিঘার মন্দিরের রথযাত্রার দিন জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দীঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব-উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে।
কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দীঘায় রথযাত্রা পালন করব। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দীঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত। এই নূতন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের প্রকল্প।“

বাঙালির অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র দিঘা। সেই সৈকত শহরেই ২০০ কোটি টাকা খরচে ২২ একর জমির উপর তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির, যা পুরোপুরি বাঙালির জনপ্রিয় তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দিরের আদলে।






Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...