Saturday, April 4, 2026

বহু ইতিহাসের সাক্ষী ব্যাঙ্কশাল কোর্টের নাম বদল! নতুন কী হল?

Date:

Share post:

অবশেষে বদলে গেল ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) পোশাকি নাম। কলকাতা শহরের এই ফৌজদারি আদালতটি লোকমুখে ব্যাঙ্কশাল কোর্ট বলেই পরিচিত। যদিও সরকারিভাবে এই আদালতের নাম ছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। কিন্তু এবার আদালতটির নাম পাল্টে হল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (কলকাতা)। আর এই কোর্টের অধীনে থাকা একাধিক ট্রায়াল কোর্টের নাম হল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এছাড়া অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকা দু’টি আদালতের নাম হল যথাক্রমে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।

ব্যাঙ্কশাল কোর্টের ( Bankshal Court) মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের জারি করা নোটিফিকেশনের ভিত্তিতে এই নাম পরিবর্তন করা হয়েছে। ফলে এখন থেকে এই আদালতের কাগজপত্র, সিলমোহর থেকে সর্বত্রই পুরনো নাম বদল করে নতুন নাম ব্যবহার করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এই কোর্টের সমস্ত সাইন বোর্ড সহ বিভিন্ন ফলকেও নাম পরিবর্তন করা হবে বলে আদালত সূত্রের খবর।

এদিকে, নাম পরিবর্তনের বিষয়টি ব্যাঙ্কশাল কোর্টের আদালত প্রশাসনের তরফে সমস্ত আইনজীবী সংগঠনের কর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। বহ ইতিহাসের সাক্ষী এই কোর্টের পোশাকি নাম পরিবর্তন নিয়ে আইনজীবী সংগঠন সহ প্রবীণ আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আইনজীবী সংগঠনের দুই সিনিয়র কর্তা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা একটি নাম আচমকা পরিবর্তন হলে একটু তো অন্যরকম লাগবেই। একটা নস্টালজিয়া তো কাজ করে।

আরও পড়ুন: নিয়োগ মামলায় ফের অয়ন শীলের জামিনের আবেদন পিছল কলকাতা হাই কোর্টে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...