Saturday, April 4, 2026

প্রাথমিক নিয়োগ মামলায় CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের! OMR শিটের তথ্য প্রকাশ্যে আনতে নয়া নির্দেশ 

Date:

Share post:

ফের কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার স্পষ্ট নির্দেশ সিবিআই সার্ভারের আসল তথ্য উদ্ধার করতে চরম ব্যর্থ। আর সেকারণেই তদন্তে ঢিলেমি না করে এই মামলায় ওএমআর শিট (OMR Sheet)বা উত্তরপত্রের তথ্য সামনে আনতে অন্য সংস্থাকে দ্রুত নিয়োগ করতে হবে। ছয় সপ্তাহ পর মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্ট।

এদিন বিচারপতি মান্থা আরও জানিয়েছেন, প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেক্ষেত্রে উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি। এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি এদিন সাফ জানান, প্রাথমিক নিয়োগ মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। শীঘ্রই তা উদ্ধার করা জরুরি। পাশাপাশি আদালতের নির্দেশ তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।

উল্লেখ্য, গত মঙ্গলবারই প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে, ওএমআর শিট স্ক্যান করে কোথায়, কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল, শুক্রবার আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবার সিবিআইয়ের তরফে জানানো হয়, তারা ওই তথ্য জমা দিতে পারছে না। তারপরই এমন নির্দেশ বিচারপতির।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...