Friday, June 19, 2026

রথযাত্রায় দুর্গাপুজোর থিম ঘোষণা শ্রীভূমির, বিশেষ চমক মণ্ডপ সজ্জায়!

Date:

Share post:

রথযাত্রা (Rathayatra) আসা মানে দুর্গাপুজোর (Durgapuja) কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া। জগন্নাথের মাসির বাড়ি যাত্রার মধ্যে দিয়ে মহামায়ার মর্তে আগমনের বার্তা ছড়িয়ে পড়ে। পুজোর বাকি আর মাত্র ১০০ দিন। বিভিন্ন বারোয়ারি ইতিমধ্যেই নিজেদের থিমে চমক দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club Durgotsav) তাদের এ বছরের সারপ্রাইজের কথা জানিয়ে দিল। এবছরের আকর্ষণ দেশের সবথেকে দামী মন্দির!

বুর্জ খালিফা বা ডিজনিল্যান্ড এখন অতীত। রবিবার রথযাত্রার দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো অনুষ্ঠিত হতেই জানা গেল এ বছর দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের (Tirupati Balaji temple) আদলে তৈরি হবে সুজিত বসুর (Sujit Bose) পুজোর মণ্ডপ। কারুকার্যে থাকবে বিশেষ চমক। গত কয়েক বছর ধরেই থিমে চমক ধরে রেখেছে এই পুজো। দশনার্থীদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কখনও কেদারনাথ মন্দির আবার কখনও ভ্যাটিকান সিটি, আবার বুর্জ খালিফা বা ডিজনিল্যান্ড দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় এখানকার অন্যতম বৈশিষ্ট্য। দুর্গাপুজোর দিনগুলোতে কার্যত স্তব্ধ হয়ে যায় এয়ারপোর্ট থেকে লেকটাউনের রাস্তা। এবারেও সেই একই রকমের উন্মাদনা থাকবে বলে আশাবাদী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যরা। যদিও পুজোর বাজেট ঠিক কত তা এখনও জানা যায়নি।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...