Friday, April 3, 2026

বিশৃঙ্খলা বরদাস্ত নয়! বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা

Date:

Share post:

বাসভবনের সামনে তুমুল অশান্তির অভিযোগ! সেকারণেই এবার কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাড়ির বাইরে নিরাপত্তা (Security) আরও বাড়াল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবারই দিল্লি পুলিশের কাছে খবর আসে হিন্দু সংগঠনগুলি রাহুলের বাড়ির বাইরে প্রতিবাদ করতে পারে। তারপরই কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতে বিরোধী দলনেতার বাড়ির বাইরে আধাসামরিক বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল দিল্লি পুলিশের দলও।

সূত্রের খবর, লোকসভায় রাহুলের বিতর্কিত ‘হিন্দু’ মন্তব্য নিয়ে হিন্দু সংগঠনগুলির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই পুলিশের অনুমান বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর বাড়ির সামনে পোস্টার এবং হোর্ডিং নিয়ে জড়ো হতে পারেন। এদিকে সংসদে বিজেপির বিরুদ্ধে রাহুলের বক্তব্যের প্রতিবাদে বুধবারই দিল্লির বিজেপি নেতা ও কর্মীরা রাহুলের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। রাহুলকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরপর বিজেপি নেতা-কর্মীরা জায়সলমীর হাউসের কাছে জমায়েত করেন। তারপর সেখান থেকে আকবর রোডে কংগ্রেস অফিসের দিকে মিছিল করেন বলে খবর।

অন্যদিকে, সংসদে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে যন্তরমন্তরে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হয়। রাহুলের লোকসভা সদস্যপদ বাতিল এবং বিরোধী দলের নেতার পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। স্মারকলিপির একটি কপি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও পাঠানো হয়েছে বলে খবর।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...