Saturday, April 4, 2026

বলিউডে ফিরছেন পাকিস্তানি হ্যান্ডসম, আট বছর পর কামব্যাক ফাওয়াদের

Date:

Share post:

ভারতীয় সিনেমায় (Indian Cinema)ফিরছেন পাকিস্তানি অভিনেতা। বলিউডি সিনেমায় মহিলাদের মন জয় করে আচমকাই সরে যান সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান (Pakistan actor Fawad Khan)। তাঁর স্টাইল, ম্যানারিজম, লুকস সবকিছু মিলিয়ে মহিলা ফ্যানেদের হৃদকম্পন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হয়েছিল ফিল্ম সমালোচকদের। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে শেষবার তাঁকে দেখা যায়। তারপর এসব থেকে অনেক দূরে চলে গেছিলেন তিনি। তবে আট বছর পর রোম্যান্টিক ইমেজে ভারতের বিনোদুনিয়ায় ফিরছেন নায়ক। মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি অভিনেত্রী বাণী কাপুরের (Vaani Kapoor)সঙ্গে জুটি বাঁধছেন তিনি। যদিও ছবির নাম অজানা।


‘খুবসুরত’ ছবিতে সোনম কাপুরের সঙ্গে তাঁকে প্রথমবার দেখেই বিটাউন বুঝেছিল এই অভিনেতা লম্বা রেসের ঘোড়া। ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করে চমকে দেন। যদিও অনুস্কার সঙ্গে দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু প্রত্যাশা ছিল দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার রোম্যান্টিক ছবি দেখার। সেই স্বাদ এবার পূরণ হতে চলেছে। স্টোরিলাইন বলছে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই হৃদয় ভাঙা মানুষের। পরিস্থিতি তাঁদের একে অন্যের প্রেমে পড়তে শেখায়। এই ছবি নিয়ে আশাবাদী নির্মাতারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...