Tuesday, March 31, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আদবানি, থাকতে হবে পর্যবেক্ষণে

Date:

Share post:

গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হয়েছিলেন। কিন্তু ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে ফের অসুস্থ হওয়ায় গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে (Lal Krishna Advani)। তবে একদিন হাসপাতালে কাটানোর পর তাঁকে ছেড়ে দিল হাসপাতাল। বর্তমানে তিনি এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে খবর। বিগত কয়েক মাস ধরেই শরীর ভালো যাচ্ছে না ৯৬ বছরের লালকৃষ্ণ আদবানির।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যদিও বাড়ি ফিরে যাওয়ার পরও তাঁকে কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। গত সপ্তাহে এইমসে ভর্তি থাকার পর গত বুধবার তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

মাস তিনেক আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবানির বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। সেদিন বর্ষীয়ান এই বিজেপি নেতার বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই উপস্থিত ছিলেন।


Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...