Saturday, April 4, 2026

নীরজ চোপড়ার মায়ের হাতের রান্না খেতে চাইলেন মোদি!

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিকস (Olympic Games Paris 2024) । তার আগে দেশের অ্যাথলিট দলের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra) মায়ের হাতে তৈরি চুরমা খাওয়ার আবদার করেন মোদি। নিখাত জারিন এবং পিভি সিন্ধুদের সঙ্গেও কথা বলেন তিনি।

আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিকস ২০২৪, চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এদিন অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলার পর সকলকে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেছেন, “প্যারিস অলিম্পিক গামী দলের সঙ্গে আলাপচারিতা হল। আমি আত্মবিশ্বাসী আমাদের অ্যাথলিটরা নিজেদের সেরাটা দেবে, ভারতকে গর্বিত করবে। তাঁদের জীবনের জার্নি ও সাফল্য ১৪০ কোটি ভারতবাসীকে প্রেরণা জোগাবে।” টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। তাই তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে দেশ। তিনি প্রধানমন্ত্রীকে জানান যে তাঁর ট্রেনিং পরিকল্পনা অনুযায়ী চলছে। চোট আঘাতের জন্য কয়েকটা টুর্নামেন্টে খেলতে না পারলেও এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। তাঁর আত্মবিশ্বাসে খুশি মোদি এরপরই হাসি মুখে নীরজের মায়ের হাতের চুরমা খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। অ্যাথলিট জানান যে প্রতিযোগিতা শেষে তিনি অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে চুরমা নিয়ে যাবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...