Tuesday, March 31, 2026

ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে, বিপদে শহর কলকাতাও

Date:

Share post:

এগারো বছরে ৩৩ হাজার মানুষ। শুধুমাত্র দেশের দশ শহরে বছরে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে এমন ক্যান্সারে যা শুধুমাত্র দূষণের জন্য তৈরি হয়েছে। এই তালিকায় বাদ নেই আমাদের শহর কলকাতাও। দিল্লি থেকে হায়দ্রাবাদ এমনকি শিমলা শহরেও বাতাসে বিষ এমনভাবে মিশছে যা শরীরে জন্ম দিচ্ছে ক্যান্সারের জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়ে চলেছে দূষণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাতাসে পিএম ২.৫ দূষক প্রতি বর্গমিটারে ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত থাকতে পারে। তার থেকে বেশি হলে তা মানুষের শরীরের উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে। আর ঠিক সেটাই হয়ে চলেছে দেশের দশটি শহরে – যার মধ্যে চার মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই অন্যতম। এই শহরগুলিতে দূষক পিএম ২.৫-এর পরিমাণ প্রতি বর্গমিটারে গড়ে প্রায় ৬০ মাইক্রোগ্রাম, যা হু-এর স্বাস্থ্যবিধির প্রায় চারগুণ।

এই দূষকের কারণেই ক্যান্সার বাসা বাঁধে মানুষের শরীরে। একটি গবেষণা বলছে দেশের শহরগুলিতে যে সংখ্যায় ক্যান্সারে মৃত্যু হচ্ছে তার প্রায় ৭.২ শতাংশ হয়েছে এই দূষকের কারণে। এই প্রবণতা ক্রমশ বাড়ছে। রাজধানী দিল্লিতে এই দূষণের প্রভাবে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি, বছরে প্রায় ১২ হাজার।

হু-এর দাবি, ভারতের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের আইন আরও কড়া হওয়া প্রয়োজন। আর সেটা হলেই দেশের দশ শহরে গড়ে প্রায় ১০ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় প্রয়োজনে অন্য দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আইনের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...