Tuesday, March 31, 2026

ঝাড়গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! এক্স হ্যান্ডেলে পোস্ট খোদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যেমন-তেমন বা যে-সে নয়- একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোমা। মিলল ঝাড়গ্রাম জেলায়। এই খবর জানিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) এই খবর জানান তিনি। মুখ্য়মন্ত্রী নিজেই জানিয়েছেন, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।

ঝাড়গ্রাম জেলায় বোমা উদ্ধার নিয়ে এক্স হ্যান্ডেলে মমতা (Mamata Banerjee) লিখেছেন,
“গতকাল আমাদের নজরে আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা না ফাটা বোমা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে খোলা মাঠে পড়েছিল। পুলিশ-সহ রাজ্য প্রশাসন ও এয়ারফোর্স দ্রুত কাজে নামে। সেখান থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়। এরপর বোমটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ভালো কাজে জড়িতদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বোমা উদ্ধার হয়। অভিযোগ ওঠে শাসক- বিরোধীদের দুপক্ষের বিরুদ্ধেই। তবে ঝাড়গ্রামে পাওয়া বোমার ইতিহাস আলাদা। গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে খোলা মাঠে পডে থাকা বোমাটি একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। অতি সাবধানে রাজ্য পুলিশ ও বায়ুসেনা বোমাটিকে নিষ্ক্রিয় করে।

এক্স হ্যান্ডেলে একটি ছবিও পোস্ট করে মুখ্যমন্ত্রী। সেখানে দেখা গিয়েছে যে অনেকটা দূরে বোমাটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। তবে, বোমাটি অতর্কিতে ফেটে গেলে বিপত্তি হত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।






Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! ECO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...