Sunday, June 28, 2026

ঘরে ফিরলেন ভারতের বিশ্বজয়ের ‘নেপথ্য নায়ক’, দয়ানন্দ, উৎসব কোলাঘাটে

Date:

Share post:

রোহিত শর্মার অধিনায়কত্বে প্রায় ১৭ বছর পর স্বপ্ন পূরণ করেছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই স্বপ্নপূরণের পিছনে রয়েছে এক বাঙালির অবদানও। কোলাঘাটের ছেলে দয়ানন্দ গড়ানির হাত ধরেই ম্যাচের প্রস্তুতি সেরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবারই ভারতীয় দল দেশে ফেরে৷ এর পর দিল্লি, মুম্বই হয়ে আজ কোলাঘাটের বাড়িতে ফিরলেন দয়ানন্দ গড়ানি৷ দয়ানন্দ গ্রামের বাড়িতে ফিরতেই তাঁকে নিয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে যায় কোলাঘাটের ছামিট্যা গ্রামে৷

ভারতীয় দলের কোচিং স্টাফের অন্যতম সদস্য দয়ানন্দ। তিনি মূলত ‘থ্রো ডাউন’ স্পেশালিস্ট। অর্থাৎ বল বিভিন্ন অ্যাঙ্গেল এবং উচ্চতা থেকে ছুঁড়ে ব্যাটারদেরকে ম্যাচ সিচুয়েশন অনুশীলন করান তিনি। ২০২০ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত দয়ানন্দ৷ ২০২৩-এ একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে হারেরও সাক্ষী ছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য বার্বাডোজে রোহিত-বিরাটদের মতোই দয়ানন্দেরও অপেক্ষার অবসান হয়েছে।

শুক্রবার নিজের গ্রামের বাড়িতে ফেরেন দয়ানন্দ। এ দিন কোলাঘাট থেকে ছামিট্যা গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করে দয়ানন্দকে নিয়ে যান গ্রামবাসীরা৷ দেওয়া হয় সংবর্ধনা৷ গ্রামবাসীদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত দয়ানন্দও৷ দয়ানন্দের পাশে ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও৷

আরও পড়ুন- বিডিওর আইবুড়ো ভাত: সামাজিক অনুষ্ঠান নিয়ে নোংরা রাজনীতি বিজেপির

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...