Monday, June 8, 2026

ইউরো কাপের সেমিফাইনালে স্পেন , কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারালো ২-১ গোলে

Date:

Share post:

ইউরো কাপের সেমিফাইনালে স্পেন । এদিন কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকে হারালো ২-১ গোলে । স্পেনে হয়ে গোল অলমো এবং মেরিনোর। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে শেষ মিনিটে গোল করে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে স্পেন।

ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে জার্মানির তুলনায় প্রথমার্ধে আক্রমণে ঝাপায় বেশি পেদ্রি, মোরাতারা। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানরা। পালটা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি স্পেন। যার ফলে ম্যাচে ৪৭ মিনিটে সুযোগ চলে আসে স্প্যানিশদের সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন স্পেনের অধিনায়ক মোরাতা। তবে স্পেনের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫১ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন অলমো। এরপর পালটা আক্রমণে ঝাপায় জার্মানরা। তবে যখন মনে করা হচ্ছিল ম্যাচ হারের পথে জার্মানরা, ঠিক তখনই সমতা ফেরান মুশিয়ালারা। ম্যাচের ৮৯ মিনিটে সমতায় ফেরে জার্মানিরা। জার্মানদের হয়ে সমতা ফেরান উইর্টজ। এরপর নির্ধারিত সময়ে ম্যাচের ফলফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাচের ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে পৌঁছে দেন মেরিনো।

আরও পড়ুন- মুম্বই পুলিশকে কুর্নিশ বিরাট-জাদেজার, দিলেন বিশেষ বার্তা


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...