Sunday, June 28, 2026

নারী- শিশুকল্যাণে কেমন কাজ করছে পঞ্চায়েত দফতর? পর্যালোচনা করবে রাজ্য

Date:

Share post:

নারী ও শিশুদের কল্যাণে পঞ্চায়েত কেমন কাজ করছে রাজ্য সরকার এবার তা পর্যালোচনা করবে। আগামী ১১ জুলাই থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েতের মূল্যায়ন শুরু হবে। সেখানেই এবার নারী ও শিশু কল্যাণ কর্মসূচিরও মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত অর্থবর্ষে পঞ্চায়েত পিছু বরাদ্দের অন্তত ১৫ শতাংশ নারী ও শিশু কল্যাণের জন্য খরচের নির্দেশ দেওয়া হয়েছিল। পঞ্চায়েতগুলি তা পালন করেছে কিনা তার খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ।

এছাড়াও যেসব বিষয়ের উপর একটি পঞ্চায়েতকে পরীক্ষা করা হবে সেগুলি হল পরিকল্পনা ও বাজেট, পরিষেবা প্রদান, অর্থনৈতিক শৃঙ্খলা প্রভৃতি। একটি পঞ্চায়েত যে সমস্ত ভবন বা সরকারি বিল্ডিং তৈরি করেছে, তার গুণগত মানের রিপোর্ট, নিজস্ব আয় বাড়াতে কতটা সক্ষম হয়েছে প্রভৃতি বিষয়ও খতিয়ে দেখা হবে বলে ঠিক হয়েছে। পঞ্চায়েত এলাকার জলের গুণগত মান পরীক্ষা করে তারও রিপোর্ট আপলোড করতে হবে। সেসব ভালো করে যাচাই করবেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পুজোর আগেই এই মূল্যায়ন শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে পঞ্চায়েত দফতর। কে কত নম্বর পেল তার উপর ভিত্তি করেই রাজ্য অর্থ কমিশনের টাকা নির্ধারণ করা হবে।

প্রতিটি বিষয়ে উত্তীর্ণ হতে গেলে সংশ্লিষ্ট পঞ্চায়েত কে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পঞ্চায়েত দফতর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনলাইনে মূল্যায়নের কাজ করা হবে।

আরও পড়ুন- পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান KMC-র, এফআইআরে কাজ না হলে লালবাজারে অভিযোগ জানানোর নির্দেশ

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...