Tuesday, March 31, 2026

অনন্ত-রাধিকার সঙ্গীতে নাচের তালে পা মেলালেন সস্ত্রীক রিলায়েন্স কর্তা মুকেশ!

Date:

Share post:

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আম্বানি পরিবারের ছোট ছেলে। দেশের অন্যতম হাইপ্রোফাইল বিয়ে দেখার জন্য প্রস্তুত বিনো দুনিয়া থেকে সোশ্যাল মিডিয়া। তৈরি ফটোগ্রাফাররাও। অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্টের (Ananat Ambani-Radhika Merchant) প্রি-ওয়েডিং সেরেমনিতে যদি জাঁকজমকের ট্রেলার সামনে এসে থাকে তাহলে বিবাহ অনুষ্ঠানে পুরো সিনেমা দেখাতে তৈরি মুকেশ ও নীতা আম্বানি (Mukhesh Ambani Neeta Ambani)। শুক্রবার সন্ধ্যায় বিয়ের আগে আয়োজিত সঙ্গীতের (Ananat Ambani-Radhika Merchant Sangeet) অনুষ্ঠানে তার আভাস মিলল। কে নেই সেখানে? সলমন খান (Salman Khan) , মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), বিদ্যা বালান, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, এমএস ধোনি (MS Dhoni), হার্দিক পাণ্ড্য, সূর্য কুমার যাদব, সারা আলি খান, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বলিউডের জনপ্রিয় তারকারা। তবে এত জনের মাঝেও নজর কার্লেন মুকেশ- নীতা, পা মেলালেন শাহরুখের গানে।

জুলাইয়ের ১২ তারিখে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত- রাধিকা। দীর্ঘ অতিথি তালিকায় বলিউড থেকে বিদেশ কেউই বাদ নেই। কানাডা থেকে জাস্টিন বিবার, ড্রেক পারফর্ম করতে আসছেন। তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। যদিও মহোৎসবের আমেজ শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে থেকেই। শুক্রবার সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে ‘ওম শান্তি ওম’ ছবির শাহরুখ খানের জনপ্রিয় গান ‘দিওয়ানগি দিওয়ানগি’-র তালে নাচলেন মুকেশ -নীতা। এর আগে অবশ্য দম্পতির নাতি নাতনিদের নিয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ছোট ছেলের সংগীত অনুষ্ঠানে মুকেশ বেছে নিয়েছিলেন একটি নেভি ব্লু কুর্তা-পাজামা এবং ম্যাচিং জ্যাকেট। পারফরম্যান্সের সময় গোলাপি রঙা লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল নীতাকে। অনন্ত – রাধিকাও মেতে উঠলেন সকলের সঙ্গে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...