Saturday, June 20, 2026

ইউরোর সঙ্গে সঙ্গে দেশের জার্সিতেও কি শেষ ম্যাচ সিআরসেভেনের? মুখ খুললেন পর্তুগাল কোচ

Date:

Share post:

ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো কাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। গতকাল ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে টাইব্রেকারে হারের মুখ দেখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এরপরই কান্নায় ভেঙে পরেন পেপে। যদিও চোখে জল না দেখা গেলেও একদম চুপ হয়ে যান পর্তুগিজ অধিনায়ক। এরপরই প্রশ্ন উঠে ইউরোর সঙ্গে সঙ্গে কি পর্তুগালের জার্সিতেও শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? আর এই নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

ম্যাচ শেষে তিনি বলেন, “ ম্যাচের শেষে এটা বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যক্তিগত ভাবে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এটুকু বলতে পারি।“

এদিকে ফ্রান্সের কাছে হারলেও, নিজের দল নিয়ে গর্বিত মার্তিনেজ। তিনি বলেন “ আমরা সমর্থকদের জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমরা হারলেও এই বিদায় গর্বের। আমরা নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছি। এই অভিজ্ঞতা ছেলেদের গড়ে উঠতে সাহায্য করবে। এই সুযোগ ওদের ব্যক্তিত্ব গড়ে তুলবে। আমরা ফাইনাল থার্ডে বেশ কয়েক বার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পেরেছি। ছেলেরা সমানে সমানে লড়াই করেছে। এই পারফরম্যান্স আমাদের গর্বের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে।“

আরও পড়ুন- আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে ব্রাজিল, সামনে উরুগুয়ে


Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...