Saturday, April 4, 2026

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET UG কাউন্সিলিং!

Date:

Share post:

বিতর্ক যেন কিছুতেই নিটের (NEET) পিছু ছাড়ছে না। প্রথমে প্রশ্ন ফাঁস বিতর্ক, তারপর পরীক্ষার নতুন দিন নিয়ে টালবাহানা এরপর আজ পিছিয়ে গেল NEET UG কাউন্সিলিং। শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে জানানো হলো যে আজ কাউন্সিলিং হচ্ছে না। কবে এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

গত ৪ জুন ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ৬৭ জন প্রথম স্থান অর্জন করেছে। গ্রেস নম্বর দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ফাঁসের কথা প্রকাশ্যে আসার পর নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হলেও, NTA কোনভাবেই পুরো পরীক্ষা বাতিল করতে চায়নি। মামলা গড়ায় সুপ্রিম আদালতে (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ করা যাবে না। শনিবার আচমকাই NEET UG স্থগিত ঘোষণা করলো NTA। কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...