Saturday, June 27, 2026

ফের ভিন রাজ্যের হস্টেলে বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু!

Date:

Share post:

ফের ভিন রাজ্যে হস্টেলে কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুর (Bengaluru) মাদার টেরেসা গ্রুপ অফ ইন্সটিটিউশনে নার্সিং পড়ুয়া (Student) কাঁকসার দিয়া মণ্ডলের ঝুলন্ত দেহ হস্টেলের ঘরে উদ্ধার হয়েছে বলে অভিযোগ। কলেজের (College) এক সহপাঠী কাঁকসার সত্যনারায়ণ পল্লির বাড়িতে ফোন করে দিয়ার মৃত্যু সংবাদ দিয়েছেন বলে জানান তাঁর বাবা দেবাশিস মণ্ডল।
 শুক্রবার রাত প্রায় আড়াইটে নগদ দিয়ার সহপাঠী দেবাশিসকে ফোন করে জানান, হস্টেলের ঘরেই দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেবাশিস মণ্ডলের একমাত্র মেয়ে ২১বছর বয়সী দিয়া নার্সিং পড়তে দুবছর আগে বেঙ্গালুরুর মাদার টেরেসা গ্রুপ অফ ইন্সটিটিউশনে ভর্তি হন।

দিয়ার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল। প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। দেবাশিসের অভিযোগ, ইদানিং কোনও এক যুবক তাঁকে খুব বিরক্ত করতেন। সেটা দিয়ার সহপাঠীদের কাছ থেকেই তিনি জানতে পারেন। সেই কারণেই কি আত্মহত্যা? নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ! সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

স্বল্প রোজগারী দেবাশিস বেঙ্গালুরু (Bengaluru) থেকে কন্যার দেহ নিয়ে কীভাবে ফিরবেন- তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মণ্ডল পরিবার। এ বিষয়ে রাজ্য সরকারের সাহায্যের আর্জি জানিয়েছে তারা







Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...