Thursday, June 18, 2026

লাগাতার বৃষ্টির জেরে বানভাসি নেপাল! লাফিয়ে বাড়ছে মৃত, নিখোঁজের সংখ্যা

Date:

Share post:

৩৬ ঘণ্টা লাগাতার বৃষ্টির (Rain) জের, আর তাতেই ভয়াবহ পরিস্থিতি নেপালে (Nepal)। সূত্রের খবর, বিগত কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধস ও লাগাতার বন্যা পরিস্থিতির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। পাশাপাশি ভূমিধসের কারণে সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে বলে খবর। তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে খবর। অন্যদিকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবনও।

প্রশাসন সূত্রে খবর, প্রবল বন্যায় কমপক্ষে আট জন নিখোঁজ হয়েছে বলে খবর। পাশাপাশি বেশ কিছু মানুষ বন্যার জলে ভেসে গিয়েছেন বা ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া ১২ জন গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি পাথরের চাঁই সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজও চলছে। মূলত, দক্ষিণ-পূর্ব নেপালের কোসি নদী বর্তমানে বিপদসীমার উপরে বইছে। সেকারণে ইতিমধ্যে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীতেও জল প্রবাহ হু হু করে বাড়ছে। তবে রাজধানী শহর কাঠমান্ডুর অবস্থা অত্যন্ত খারাপ। সেখানকার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি সেখানকার একাধিক বাড়িতে জল ঢুকে রীতিমতো বানভাসি অবস্থা।

চলতি বছরের জুন মাসেই লাগাতার বৃষ্টিতে ভূমিধস, বন্যা ও বজ্রপাতের কারণে নেপালজুড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিস্থিতি এভাবে চলতে থাকলে আরও ভয়ঙ্কর দিনের জন্য অপেক্ষা করছে পড়শি দেশ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...