Thursday, June 18, 2026

চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

Date:

Share post:

রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১০ জুলাইয়ের এই উপনির্বাচনেও নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। অতিরিক্ত আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে চার বিধানসভা উপনির্বাচনের নিরাপত্তার জন্য।

জানা গিয়েছে, রায়গঞ্জে অতিরিক্ত আরও চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। একইসঙ্গে রানাঘাটে আরো ৪ কোম্পানি, বাগদায় ৪ কোম্পানি এবং মানিকতলায় অতিরিক্ত আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যায় সেই জন্য আরও অতিরিক্ত পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য রায়গঞ্জে থাকছে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে থাকছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাগদায় থাকছে ২০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মানিক তলায় থাকছে ১৫কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...